প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজ সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৮ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলে আরও থাকবেন- দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
Copyright © 2026 All rights reserved.